Updates

পরীক্ষার নোটিশ

April 30, 2026 General Notice

প্রিটোনিক এডুকেশন

এতদ্বারা প্রিটোনিক এডুকেশনের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল অনুষ্ঠিতব্য সকল ব্যাচের পরীক্ষায় কঠোরভাবে পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার সময় কোনো শিক্ষার্থী বই, খাতা, নোট, মোবাইল ফোন অথবা অন্যের খাতা দেখে লিখতে পারবে না। পরীক্ষার হলে সম্পূর্ণ নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

কোনো শিক্ষার্থী নকল বা অসদুপায় অবলম্বন করার চেষ্টা করলে তার খাতা বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকলকে নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

কর্তৃপক্ষ
প্রিটোনিক এডুকেশন

WhatsApp Chat